আজ ৯ ফেব্রুয়ারী, সোমবার বিশিষ্ট সাংবাদিক, শিশু-কিশোর সংগঠক, দৈনিক যুগান্তর কুমিল্লা প্রতিনিধি, অংকন ও প্রচ্ছদ শিল্পী, সমাজসেবক, শিক্ষানুরাগী প্রয়াত নওশাদ কবীরের ২৩ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ময়নামতি সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত, দোয়া এবং ময়নামতি সাহেবের বাজার আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহযোগী যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফারুকসহ তিনি নিহত হয়েছিলেন।
