মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
জাতীয় সংসদ নির্বাচন বরুড়ায়পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ এএম |


কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বরুড়া পৌরসভার তলাগ্রাম পাটোয়ারী রাইস মিল মিলনায়তনে কুমিল্লা-৮ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও রাজবাড়ী এবং সিলেট সাবেক জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন মজুমদার। প্রশিক্ষণ কর্মশালায় বরুড়া উপজেলার ১০৫ টি ভোট কেন্দ্রের কেন্দ্র ও ভোট কক্ষের দায়িত্ব প্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। এদিন প্রশিক্ষণ কর্মশালায় প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের দায়িত্ব যথাযথ ভাবে পালনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২