চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের
সংবর্ধনা দিয়েছে জামায়াত। শনিবার রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন
মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে
আমীর ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক
আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন। রামরায়গ্রাম ইউনিট
জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয়
কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা, প্রবাসী গাজী নাছির।
উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ
হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডাঃ তাহেরের হাতে ফুল
দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া ও আ’লীগ থেকে মোঃ শহীদ উল্লাহ
জামায়াতে যোগদান করেন।
