শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
কুমিল্লা-৭ (চান্দিনা)
চান্দিনার বাড়েরায় ধানের শীষের মিছিলে জনতার ঢল
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৩৫ এএম |



চান্দিনার বাড়েরায়  ধানের শীষের মিছিলে  জনতার ঢলরণবীর ঘোষ কিংকর। 
কুমিল্লার চান্দিনায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিছিলে জনতার ঢল নামে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রেদোয়ান আহমেদ এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে চান্দিনা-কাদুটি সড়ক হয়ে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে। এতে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষে ভোট চেয়ে বক্তৃতা করেন- ড. রেদোয়ান আহমেদ। 
মিছিলে অংশগ্রহণ করেন- বিএনপি নেতা জালাল উদ্দীন কালা চেয়ারম্যান, অধ্যাপক রুহুল আমিন, আলী মিয়া মেম্বার, মোশাররফ হোসেন ভুঁইয়া, শাহ আলম মজুমদার, দুলাল হোসেন, যুবদল নেতা রাজিব আহমেদ ভুঁইয়া, রাফি মিয়া রয়েল, আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২