কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর বড় বাড়ির মরহুম নাবালক মেম্বারের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সালাম (৬৫) বৃহস্পতিবার ৫ জানুয়ারি সন্ধ্যা ৫.৩০ মিনিটে রোগাক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া..... রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী , ২ ছেলে ১ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মরহুম হাজী মোঃ আব্দুস সালাম এর পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেন।
