শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
নাঙ্গলকোটে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শুভপুর গণসংযোগ ও গণমিছিল
ইমরান হোসেন সোহান,নাঙ্গলকোট
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ এএম |


কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতের পক্ষে শুক্রবার দিনব্যাপি বক্সগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড শুভপুর গ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ ও গণমিছিল করেন জামায়াত ইসলামী সর্মথিত শত শত নেতাকর্মীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক শাহাদাৎ ইবনে সালেহ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড জামায়াতে ইসলামী নেতা ইলিয়াস হোসাইন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারী মাষ্টার মেজবাউল ইসলাম নয়ন, বক্সগঞ্জ ইউনিয়ন তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি হাফেজ আব্দুর রহমান শাকিল, শুভপুর ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডাঃ ছায়েদুল হক দুলাল, সেক্রেটারী মাওলানা রহমতুল্লাহ রাব্বী, মাষ্টার ওমর ফারুক, সাবেক শিবির নেতা হারুন-অর-রশিদ, চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক আজিম, প্রবাসী শাহাদাত হোসেন মঞ্জু, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারী সাবিরুল ইসলাম রাকিব, শুভপুর ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি নুর আলম ফরহাদ প্রমুখ। 
গণসংযোগ ও গণমিছিল শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী শুভপুর ওয়ার্ড দায়িত্বশীল, প্রবাসী, যুবসমাজের উদ্যোগে শুভপুর দক্ষিণ পাড়া থেকে আজিয়ারা পর্যন্ত রাস্তার পাশে এলইডি ল্যামপোষ্ট স্থাপন করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে আমরা শুভপুর পুরো গ্রাম আলোকিত করবো। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২