শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
শেষ ৯ বলে ৩৩ রান করে
সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৩৪ এএম |



সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়

একের পর এক উইকেট পতনের পরও ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন নুরুল হাসান সোহান। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৩ রান। যেটা ছিল প্রায় অসম্ভবই। কিন্তু শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৬ রান তোলেন সোহান। পরের ওভারের তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার একাদশ। 
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে ধূমকেতু। জবাবে ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার।
শুরুতে ব্যাট করতে নামে ধূমকেতু। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ বলে ২৮ রান করে আউট হন আরেক ওপেনার সাইফ হাসান। আর আউট হওয়ার আগে পারভেজ হোসেন ইমন ১৩ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন।
দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন দলনেতা লিটন কুমার দাস। ৩১ রান আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। এছাড়া শামীম ১৭, রিশাদ ০, নাসুম ৯ ও শরিফুল ১ রান করেন।
রান তাড়া করতে নেমে শরিফুলের করা প্রথম ওভারেই ১৪ রান নেন দুর্বার একাদশের ওপেনার হাবিবুর রহমান সোহান। কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ২ রানে শান্ত, ১৭ রানে হাবিবুর ও আফিফ ১ রানে আউট হন।
এরপর একের পর এক উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার বীরত্বেই জয় পেয়ে যায় দুর্বার একাদশ। ফিফটি পূরণের ৭৬ রানে থামেন সোহান। এছাড়া জাকের আলী ১১, মিরাজ ১, সাইফউদ্দিন ১৯, খালেদ ০ ও হাসান মাহমুদ ৪ রান করেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২