শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২
বিএনপির প্রার্থী মনির চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচারণা
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম আপডেট: ০৬.০২.২০২৬ ১:১১ এএম |



 বিএনপির প্রার্থী মনির চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচারণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে কুমিল্লায় ব্যাপক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির গলি থেকে  ৮ ও ৯নং ওয়ার্ড  পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।  এ সময়  বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কোতয়ালি থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী তানভীর আহমেদ রাহুলের নেতৃত্বে চেয়ারম্যান বাড়ির গলি থেকে একটি বিশাল মিছিল নিয়ে ৮ ও ৯নং ওয়ার্ডে অংশগ্রহন করে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন  করেন।   এতে পুরো  এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা শেখ রাজিব আহমেদ রানা, আদর্শ সদর উপজেলা যুবদল নেতা মো. গোলাম হোসেন সোহেল, মহানগর যুবদলের সদস্য আশ্রাফ রুবেল, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের নেতা রুবেল আহমেদ, ৫নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপি (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া সহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন ড. রেদোয়ান
১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে-ডাঃ তাহের
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের অধিকার ফিরিয়ে দিবেন- মনিরুল হক চৌধুরী
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
১৩ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের ‘’চ্যাপ্টার ক্লোজড’’ : হাসনাত আব্দুল্লাহ
ক্ষমতায় গেলে কোনো প্রকার মামলাবাণিজ্য হবে না-দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২