শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম আপডেট: ০৬.০২.২০২৬ ১:১১ এএম |



 কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং আমদানী নীতি ২০২৫-২৮ এর অনুমোদনসহ ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিন বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 
জানা গেছে, কুমিল্লা সিটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে খসড়া অধ্যাদেশ প্রণয়ন করে জনসাধারণের মতামত প্রদানের সুবিধার্থে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে গত ১৯ জানুয়ারি আন্ত মন্ত্রণালয় সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও অংশজনের মতামত ও পরামর্শের ভিত্তিতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৬ এর খসড়া চূড়ান্তের সিদ্ধান্ত হয়। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 
খসড়া অধ্যাদেশে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত, ভূমি ব্যবহার ও নির্মাণ আইনের ব্যত্যয় রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ভৌ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের উন্নয়ন এবং নাগরিক জীবনের মান বৃদ্ধি নিশ্চিত করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্টদের মতামত সংগ্রহ করছে বলেও জানা গেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন ড. রেদোয়ান
১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে-ডাঃ তাহের
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের অধিকার ফিরিয়ে দিবেন- মনিরুল হক চৌধুরী
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
১৩ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের ‘’চ্যাপ্টার ক্লোজড’’ : হাসনাত আব্দুল্লাহ
ক্ষমতায় গেলে কোনো প্রকার মামলাবাণিজ্য হবে না-দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২