নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার
নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন বিএনপি সহ সভাপতি কায়কোবাদ-সহ ৮ বিএনপি নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার বিকালে জামায়াতে
ইসলামী বটতলী ইউনিয়নের আয়োজনে বটতলী বাজারে আয়োজিত দাঁড়িপাল্লার পথসভায় এ ৮
বিএনপি নেতা জামায়াতে যোগ দেন। বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া অন্য বিএনপি
নেতারা হলেন নারায়ণ বাতুয়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, মাস্টার নুরুল
আমিন, বিএনপি নেতা হাজী এনায়েত উল্লাহ, আবুল বাশার, সালাউদ্দিন, আব্দুর
রাজ্জাক, বাতাবাড়িয়া ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক।
?দাঁড়িপাল্লার
পথসভায় ?জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী আকবরের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা
মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
?সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের সঞ্চলনায়
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা
জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, ঢাকা দারুস সালাম
থানা জামায়াত আমীর আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপি থেকে সদ্য জামায়াতে যোগ
দেয়া কায়কোবাদ, এনসিপি নাঙ্গলকোট উপজেলা সমন্বয়ক মীর মাহাদী, ছাত্রশিবির
নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাখাওয়াত হোসেন, জামায়াত নেতা গোলাম
সারওয়ার, ব্যারিস্টার আলী আক্কাস, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা উত্তর
সেক্রেটারী হাফেজ ওসমান গণি প্রমুখ। ?পথসভা শেষে বটতলী বাজারে দাঁড়িপাল্লার
গণমিছিল অনুষ্ঠিত হয়।
