শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
শুধু ক্ষমতার পালাবদল নয় - জনগণের মালিকানা চাই....শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৭ এএম |


  শুধু ক্ষমতার পালাবদল নয় - জনগণের মালিকানা চাই....শহীদ উদ্দিন মাহমুদ স্বপননিজস্ব প্রতিবেদক: ক্ষমতার হাতবদল ঘটলেও সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি এমন মন্তব্য করে রাষ্ট্রের ওপর জনগণের নিরঙ্কুশ মালিকানার দাবি তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
গতকাল সোমবার(০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর পূবালী চত্বরে কুমিল্লা-৬ আসনে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেওয়া হয়। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, আবদুস সোবহান এবং কুমিল্লা-৫ আসনের দলীয় প্রার্থী শিরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমরা বারবার কেবল ক্ষমতার পালাবদলের সাক্ষী হয়েছি। কিন্তু জনগণের জীবনমানের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। এখন সময় এসেছে রাষ্ট্রকে শাসকের হাত থেকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।
তিনি আরও বলেন, জেএসডি এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাষ্ট্র কেবল ক্ষমতাসীনদের নয়; বরং কৃষক, শ্রমিক, নারী ও মেহনতি মানুষের হবে। এই লক্ষ্য বাস্তবায়নে জেএসডির মূল রাজনৈতিক অঙ্গীকারগুলো তুলে ধরে তিনি বলেন। জেএসডি অংশীদারিত্বের গণতন্ত্রে বিশ্বাসী, যেখানে কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে সংবিধানের আমূল সংস্কারের মাধ্যমে শাসনক্ষমতায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালুর মাধ্যমে উচ্চকক্ষে সমাজের সকল স্তরের নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। একই সঙ্গে এককেন্দ্রিক শাসন কাঠামোর পরিবর্তে ফেডারেল সরকার ব্যবস্থা ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শহীদদের রক্ত ও জনগণের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে রাষ্ট্রকে অবশ্যই জনগণের মালিকানায় ফিরিয়ে দিতে হবে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারা” মার্কায় ভোট দেওয়া মানে কেবল একজন প্রার্থীকে নির্বাচিত করা নয়, বরং নিজেকে রাষ্ট্রের একজন প্রকৃত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২