বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
লিটন-সাইফের ফিফটির ধূমকেতুর সহজ জয়
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ এএম আপডেট: ০৬.০২.২০২৬ ১:০৯ এএম |

 লিটন-সাইফের ফিফটির ধূমকেতুর সহজ জয়
অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে দুরন্ত একাদশের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ধূমকেতু। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে দুরন্ত। জবাবে ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ধূমকেতু।
১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২.৫ ওভারে আসে ৩৪ রান। মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামেন দলনেতা লিটন কুমার দাস। এসময় প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন সাইফ ও লিটন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সাইফ। আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৫০ রানে।
এরপর আরও দুটি উইকেট হারায় ধূমকেতু। ৫ রানে পারভেজ হোসেন ইমন ও ২ রানে তাওহীদ হৃদয় সাজঘরে ফেরেন। এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস। ফিফটি পূরণের পর লিটন অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন শামীম।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।
এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।
ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।
ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২