মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২
কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও ওঠান বৈঠক
ডা. শফিকুর রহমান কখনো অশালীন ভাষা ব্যবহার করেন না-অধ্যাপক মামুন
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৭ এএম |



ডা. শফিকুর রহমান কখনো অশালীন ভাষা ব্যবহার  করেন না-অধ্যাপক মামুন
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে দিনব্যাপী ওঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েব আমীর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর অধ্যাপক নুরুল হুদা ছিদ্দিকী, জামায়াত নেতা হেলাল উদ্দীন বশির, আব্দুল মান্নান সরকার, হারুন উর রশিদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে অধ্যাপক মামুন বলেন, “৫৫ বছরে যারা এ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, তাদের প্রতি আমার আহ্বান অন্তত একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।”
তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে অসুস্থ পুরুষ, নারী, শিশু ও অসহায়দের সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্যাতনকারী যেই হোক, তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। মজলুমের পক্ষে আল্লাহ রয়েছেন, জুলুমবাজদের এ দেশে ঠাঁই হবে না। গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল- উভয়েরই ভূমিকা রয়েছে। শুধু ক্ষমতায় থাকতে চাওয়া আর বিরোধী দলের ভূমিকা এড়িয়ে যাওয়াকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।
জনপ্রিয়তা স্থায়ী নয়, এটি ওঠানামা করে উল্লেখ করে তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কখনো অশালীন ভাষা ব্যবহার করেন না, তিনি শালীন ও নৈতিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
একশ্রেণীর কুচক্রী মহল আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর আইডি হ্যাক করে অপপ্রচার করছে, এ দিকে ইসলাম বিরোধীরা গোলা পানিতে মাচশিকার করছে
জনগণ তা বুঝে, এবং সময় মত জবাব দিবে ইনশাআল্লাহ 
৭১-এর চেতনার নামে মাদক, দুর্নীতি ও হত্যার সংস্কৃতি চলমান থাকার সমালোচনা করে তিনি বলেন, আজকের প্রজন্ম ৭১ দেখেনি- শুধু চেতনার কথা বলে তাদের সমস্যার সমাধান হবে না। সমাজ চায় মাদকমুক্ত, চোরমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ।
তিনি বলেন, জনগণ যাকেই ভোট দেবে এবং যিনি নির্বাচিত হবেন, তাকে স্বাগত জানানো হবে। পাশাপাশি সুদ ব্যবস্থাকে সকল মানুষের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে মত প্রকাশ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২