শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
দাঁড়িপাল্লার জনসভা :
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৭ এএম |


দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত  বাংলাদেশ গড়ার  অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (২ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সালমানপুর শালবন বিহার এলাকায় এক জনসভায় বক্তব্য দেন।
জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ইফতেখার আলম ভুঁইয়া, এনসিপি (ঘঈচ) কুমিল্লা জেলা আহ্বায়ক মোঃ রাসেদুল হাসান, বিজয়পুর ইউনিয়ন আমীর মমিনুল ইসলাম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল বলেন, প্রায় পয়তাল্লিশজন ঋণখেলাপীর এগার হাজার কোটি টাকার বেশি ঋণের দায়ে দেশ আজ বিপর্যস্ত। তিনি দাবি করেন, তাদের জোটের কোনো প্রার্থী ঋণখেলাপী নন এবং তারাই একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবেন।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা সাধারণ মানুষই প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মানুষ একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ চায়। কিন্তু চৌদ্দগ্রামে হামলা, আহত ও শহীদের ঘটনা সেই চাওয়ার পরিপন্থী। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে গর্ভবতী মা ও শিশুদের পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং ষাটোর্ধ্ব বয়স্কদের ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটতে দেওয়া হবে না বলেও তিনি ঘোষণা দেন।
ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়ে কেউ স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো হানাহানি চলবে না, কুমিল্লাবাসী নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে। পাশাপাশি বেকার ভাতা নয়, কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, বিমানবন্দর স্থাপনসহ সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন কাজী দ্বীন মোহাম্মদ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২