শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
ট্রাকচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ঘাতক মুন্নাসহ ৫ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত চিনি উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৭ এএম |


  ট্রাকচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ঘাতক মুন্নাসহ ৫ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত চিনি উদ্ধারনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় ট্রাকচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত বিপুল পরিমাণ চিনি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিহত আলাউদ্দিন (৩১) ভোলা জেলার লালমোহন থানার রায়চাঁদ এলাকার বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির মালামাল পরিবহনকারী একটি কন্টেইনার ট্রাকের চালক ছিলেন। গত ১৫ জানুয়ারি দুপুর চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ২৭ মেট্রিক টন সাদা চিনি ভর্তি কন্টেইনার ট্রাক (রেজিঃ চট্টমেট্রো-শ-১১-০৬৫৫) নিয়ে গাজীপুরের টঙ্গী উদ্দেশে রওনা হন। ট্রাকে থাকা চিনির আনুমানিক মূল্য ছিল প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছানোয় এবং ১৭ জানুয়ারি রাত দেড়টায় চালকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে ট্রাকের মালিক নাজমুল হোসেন জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করেন। এতে দেখা যায়, ট্রাকটি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘির পাড় এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে ১৭ জানুয়ারি দুপুরে ট্রাকের মালিক ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে সংবাদ পান যে কন্টেইনার ট্রাকটি মনোহরগঞ্জ থানার বিপুলাসার বড় কাচি এলাকায় কুমিল্লা–নোয়াখালী মহাসড়কের পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি শনাক্ত করার পর চালকের সিটের পেছনে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় চালক আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ১২টা থেকে ১৭ জানুয়ারি দুপুরের মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চালককে হত্যা করে ট্রাকে থাকা ২৭ মেট্রিক টন চিনি, প্রয়োজনীয় কাগজপত্র এবং তার ব্যবহৃত স্মার্টফোন লুট করে নেয়।
এ ঘটনায় ট্রাক মালিক নাজমুল হোসেন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত তদন্তের এক পর্যায়ে ডিবি পুলিশের একটি চৌকস দল ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার মৃত আব্দুল্লাহ এর ছেলে মোঃ নুর হোসেন মুন্না (২৮), চট্টগ্রাম জেলার ভুজপুর থানার রুপম বড়ুয়ার ছেলে মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাত হোসেন রকি (২৬), ফেনীর সদর উপজেলার তাহেরুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ বাবলু (৩৯)।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২