মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২
নবম পে-স্কেলের দাবীতে কুমিল্লা রেলওয়ে অঞ্চল স্টেশনে মানব বন্ধন কর্মসূচি পালিত
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম |

 

বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উদ্যেগে গতকাল সোমবার  সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন  এলাকায় নবম পে-স্কেলের দাবীতে মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন  মাস্টার শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচীতে রেলওয়ে কুমিল্লা অঞ্চল এর কর্মচারীবৃন্দ অন্তবর্তীকালীন সরকার প্রধানের কাছে তাদের দাবী বাস্তবায়নের অনুরোধ করেন। বক্তারা
এসময় বর্তমান ইন্টেরিম সরকারের মাধ্যমে একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করে তাদের ন্যায্য দাবীগুলোকে উপেক্ষা করে বলে অভিযোগ এনে বলেন, এটা কোনভাবেই কাম্য হতে পারে না। বক্তারা চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ৭ হাজার, রেশন ৬ হাজার, টিফিন ৩ হাজার,ধোলাই ভাতা ১ হাজার, একটি সিলেকশন গ্রেড ও ৩টি টাইম স্কেল . ১০০% আনুতোষিক গ্র্যাচুইটি ১ টাকায় ৫'শ টাকা নির্ধারন করে দেওয়ার দাবী জানান। এছাড়াও অস্থায়ীদের স্থায়ী পদে নিয়োগ,ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের ঝুঁকিভাতা প্রাপ্ত ছুটি এবং অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম প্রদান রেলওয়ের উন্নয়নে ৬৪টি জেলার সংঙ্গে রেল সংযোগ প্রয়োজনীয়ং ইঞ্জিন কোচ সংগ্রহ এবং দূর্নীতিমুক্ত টেকসই উন্নয়ন লাকসাম-ঢাকা কর্ড লাইন ও বগুড়া-জামতইল রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবী করেন । মানব বন্ধন শেষে প্লাটফর্ম এ একটি সংক্ষিপ্ত মিছিল করা হয়। এসময় বক্তব্য রাখেন, কসবা স্টেশন  মাস্টার মোঃ  সফিকুর রহমান, সহকারী স্টেশন মাস্টার কুমিল্লা মোঃ সিহাব উদ্দিন, মোঃ আলমগীর হোসেন,ভারপ্রাপ্ত মেইড,কুমিল্লা,মোঃ রাশেদুল হক, ওয়েম্যান কুমিল্লা,বুকিং সহকারী কুমিল্লা,  মামুন উর রহমান সিকদার,বুকিং সহকারী পার্শ্বেল রাশেদুল ইসলাম,জয়নাল আবেদিন,গেইট কিপার,কুমিল্লা প্রমুখ।সঞ্চালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান হেড মেইড,কুমিল্লা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২