কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা প্রশাসন সরকারি খাস খতিয়ানের জমি দখল ও অবৈধ স্থাপনা
নির্মাণ করায় মো. শামসুল হককে ১ লাখ টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম
কারাদন্ডাদেশ প্রদান করেছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জোড়কানন
(পূর্ব) ইউনিয়নের তালপট্টি বাজারে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) সজীব তালুকদার। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও
আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা
উপেক্ষা করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের
তালপট্টি বাজারে সরকারি খাস খতিয়ানের (১নং খতিয়ান) জমি অবৈধভাবে দখল ও
স্থাপনা নির্মাণ করায় সোমবার বিকেল ৪.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে ভূমি
অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী স্থানীয় গোয়ালগাঁও গ্রামের
বসত মজুমদারের পুত্র মো. শামসুল হককে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের
বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব
তালুকদার। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর
সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে প্রায় ৫
শতক গুরুত্বপূর্ণ জায়গা উদ্ধার করা হয়। খাসজমি দখল প্রতিরোধে সদর দক্ষিণ
উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।
