মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ার কৃতী সন্তান কামরুল হাছান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম |


ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান মোঃ কামরুল হাছান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ ২৩ বছর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি ২০২৩ সালে ফেব্রুয়ারী মাসে শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হুগলীয়া হাজী মনছবন উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০১৯ সালে সিলেট বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন। 
 তিনি কুমিয়ার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই  ইউনিয়নের পোমপাড়া গ্রামের কৃতী সন্তান। প্রধান শিক্ষক কামরুল হাছান দীর্ঘ ৩৮ বছর যাবত শিক্ষকতার পেশার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন। প্রধান শিক্ষক হিসাবে তিনি ২৩ বছর যাবত প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত দুর্গম পাহাড়ী এলাকা চা বাগান বেষ্টিত জরাজীর্ণ মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে রূপ দিয়েছেন। তিনি শিক্ষকদের কল্যাণে কাজ করেন। তিনি ছাত্রজীবন থেকেই মেধাবী ছিলেন। ফলে শিক্ষকতার জীবনে তার মেধার উন্মেষ ঘটে। তার এই কৃতিত্বের জন্য জেলা ও উপজেলায় বিভিন্ন সময়ে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২