বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বারে অশ্রুজলে ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষককে রাজসিক বিদায়
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ এএম |


কেউ জড়িয়ে ধরে কাঁদছেন, কেউ স্যারের হাতে বেত তুলে দিয়ে বলছেন ‘স্যার পিঠে-হাতে একটা করে বারি দেন’’ আপনার হাতে মাইর কবে ধরে খাই না’’। কেউ গলায় ফুলের মালা পরাচ্ছেন, কেউ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন, কেউ আবার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিচ্ছেন। এরপর ফুলসজ্জিত একটি ছাদখোলা গাড়িতে তুলে দেন তাঁকে। গাড়ি চলতে শুরু করলে চারপাশ থেকে শিক্ষার্থীরা ফুল ছিটানো শুরু করে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে চোখ মুছতে মুছতে স্কুলের গেইট বের হোন তিনি। এভাবেই প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় একদল শিক্ষার্থী। এমন এক দৃশ্য দেখা গেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয়ে।
আজ রবিবার (১ফেব্রুয়ারি) বিকেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেনকে এভাবেই বিদায় জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মো. মোশারফ হোসেন ১৯৮৮ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করে আসছিলেন। তিনি দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামের মৃত  সফর আলীর ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মোমেন বলেন, মোশারফ হোসেন স্যার শুধু একজন শিক্ষকই নন, তিনি এই স্কুলের একজন অভিভাবক। তাঁকে কোনো দিন বলতে হয়নি ‘স্যার ক্লাসে যান’। তিনি বাংলার বিভাগের শিক্ষক হলেও শ্রেণিকক্ষে অন্যান্য বিষয়ও পড়াতেন। কোন শিক্ষক ছুটিতে থাকলে তিনি ওই শিক্ষকের ক্লাসও নিয়মিত চালিয়ে নিতেন। দীর্ঘ ৩৭ বছর ৮ মাস তিনি এ স্কুলে শিক্ষকতা করেছেন। আমি কোনো বিষয়ে পরামর্শ চাইলে তিনি সব সময় সঠিক দিকনির্দেশনা দিতেন। আমরা এমন একজন আদর্শ শিক্ষককে বিদায় জানাচ্ছি এই শূন্যতা স্কুলে কোনদিন পূরণ হবে না। তাঁকে বিদায় জানাচ্ছি ঠিকই কিন্তু বুকটা হাহাকার করে কেঁদে উঠছে।
বিদায় অনুষ্ঠানের বক্তব্যে বিদায়ী শিক্ষক মো. মোশারফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিদ্যালয়ের প্রতিটি দরজা-জানালা, বেঞ্চ-টেবিল চেয়ার আর তোদের ভুলে থাকতে পারব না। ক্লাসে তোদের অনেক মেরেছি, তোরা মনে কষ্ট রাখিস না, তোরা শুধু আমার ছাত্রই ছিলি না আমার কলিজার সন্তানও ছিলি, আজ তোদের ছেড়ে চলে যাচ্ছি। ঠিকমত পড়াশোনা করিস’ আমি তো আর তোদের পড়ালেখা কর এ কথা বলে মারতে আসব না। এসব কথা বলেই তিনি কেঁদে ফেলেন, এসময় বিদায় অনুষ্ঠানে আবেগআপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মী শিক্ষকরা। 
এর আগে সকাল থেকেই শিক্ষক মোশারফ হোসেনের বিদায় উপলক্ষে নানা আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণা, মানপত্র পাঠ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী ও সম্মননা ক্রেস্ট প্রদান, সবশেষে ফুলসজ্জিত গাড়িতে চড়িয়ে রাজসিক বিদায়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর, হিসাবরক্ষণ অফিসার মো.শাহ জাহান সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানমো. মাজেদুল ইসলাম রিপন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাহীদ পারভিন, কাজী আবুল কালাম আজাদ,  শিরিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মো. নুরুল ইসলাম, মো. মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ খান প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মোমেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ রবিউল্লাহ ও মো.আব্দুল আউয়াল। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২