রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আকিজ কোম্পানির তিন পদের ব্যাটারিচালিত রিকশা বিক্রির প্রতিবাদ
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ১২.০১.২০২৬ ২:০৮ এএম |


ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারাপ্রতারণা করে আকিজ কোম্পানির তিন পদের ব্যাটারিচালিত রিক্সা বিক্রির প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান চালক মালিক চালক ঐক্য পরিষদ। ১০ জানুয়ারি শনিবার সকালে রাজধানী ঢাকার হাতিরঝিল মধুবাগ ঝিলপাড় কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক চালক ঐক্য পরিষদের মালিকদের থানা ও ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি শ্রমিক নেতা মোঃ মমতাজ উদ্দিন মজুমদার। 
সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকিজ কোম্পানির ই- রিকশা তিন পদের গাড়ি রাস্তায় ছাড়লে রিকশা ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তা অবিলম্বে বন্ধ না করলে এবং ১৩ জানুয়ারি দুই সিটি করপোরেশনের আলোচনার মাধ্যমে সমাধান না করলে ১৯ জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মোঃ আজম বাবু, মোঃ জাহাঙ্গীর, মোঃ লেবু, মোঃ আনোয়ার প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২