বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করার প্রতিবাদে
তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ এএম |


কবির হোসেন, তিতাসঃ জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসেনর স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -২ ( হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া।  তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার,মুকবুল হোসেন ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই বলে আসছেন একটি অদৃশ্য শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় প্রমান হয়েছে কারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে,আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  তিনি আরও বলেন আসছে ২৫ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন,সেদিন সারা দেশের মানুষের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করবে। সেলিম ভূইয়া আরও বলেন খুব শীগ্রই কেন্দ্রীয় ভাবে আরেকটি কর্মসূচি আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে  জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনন্দ মিছিল করার জন্য।
প্রতিবাদ সভা শেষে অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাজীপুর স্কুল মাঠে গিয়ে শেষ করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২