বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
হাদির ওপর হামলা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ এএম |


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদিক্ষণ করে হাই স্কুল মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম, সদস্য সচিব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, সদস্য সচিব কামাল মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, সদস্য সচিব মোজাম্মেল হক মুন্সী, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শরীফ খাঁন, সদস্য সচিব মো. কাইউম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব মো. হানিফ মুন্সী প্রমুখ।
হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২