বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী সমমনা সবাই ঐক্যবদ্ধ
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১১ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি:আমরা কোন দল বুঝি না, কোন গোষ্ঠী বুঝি না, সমাজে হানাহানি করতে চাই না। সমাজে ইভটিজিং চলবে না, মাদক চলবে না। আমরা দলমত, শ্রেণী-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে একঝাঁক তরুণ যুবকসহ ইসলামী মূল্যবোধে বিশ^াসী সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা সফল ধর্ম উপদেষ্টা দেখেছেন, হজ¦কে সহজ করার জন্য তিনি কাজ করেছেন। এ জাতীয় সৎ ও দক্ষ মানুষ যদি ক্ষমতায় আসে বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা ইসলামী কার্যকালাপে বিশ^াসী আদর্শিক নেতৃত্ব বিকাশের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবো। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা বায়তুল আমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলে ওয়ায়েজিন ও অতিথিবৃন্দ এসব কথা বলেন। আতাকরা পূর্বপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক ইকবাল হোসেন মজুমদার। বিশেষ মুফাচ্ছির ছিলেন এডভোকেট মাওলানা ফখরুদ্দিন হেলালী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন। মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রিজুয়ানুল করিমের সঞ্চালনায় মমিনুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২