শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ এএম |



 হাদির ওপর গুলিবর্ষণের  প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভনিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতে সাড়ে ৮টায় কুমিল্লা মহানগর শাখার আয়োজনে টমছমব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কান্দিরপাড়ে গিয়ে সমাবেশে করেন।
সমাবেশে এসময় শিবিরের মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, নির্বাচনকে ঘিরে নানাভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা তারই বহিঃপ্রকাশ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার থাকার কথা থাকলেও ঘটনাস্থলে তার তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ আগে শুক্রবার বাদ আছর নগরীর পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ করে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চ। 
সমাবেশে উসমান হাদির উপরগুলি বছরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহবায়ক ফারুক নাহিয়ান। বক্তব্য রাখেন এবি পার্টির জেলা আহবায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম সামদানী, এনসিপির মহানগরের যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আপ বাংলাদেশ মহানগর আহবায়ক মো. লোকমান হোসেন, জেলা আহবায়ক মো. হাসিবুল ইসলাম এবং মহানগর সদস্য সচিব মাওলানা আবুল ফালাহ আহমাদি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২