শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ এএম আপডেট: ১১.১২.২০২৫ ১২:২৫ এএম |



 ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক

বিসিবি নির্বাচনকে অবৈধ দাবি করে ঢাকার সব লিগ বর্জন করেছেন ৪৫ ক্লাবের সংগঠকরা। যে কারণে কয়েকদফা তারিখ নির্ধারণ করেও মাঠে গড়ায়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে আগামী ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এই লিগ। এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ১২ দল। 
আর বাকি যারা অংশ না নিবে তাদের বিষয়ে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নিবে সিসিডিএম। তবে এখনও ক্রিকেটারদের স্বার্থের কথা বিবেচনা করে লিগে অংশ নিবে সকল ক্লাব, এমনটাই আশা বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদের।
আজ মিরপুরেরে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, 'একটা ব্যাপার স্পষ্ট। যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারাই এখন লিগ বর্জনে সোচ্চার। প্রতিবাদের ভাষা অনেক আছে। তাই বলে ক্রিকেটকে বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না। দেশে গুরুত্বপূর্ণ হলো খেলা। লিগ না হলে ক্ষতিগ্রস্থ হবেন ক্রিকেটাররা। সে কারণেই ক্রিকেটারদের স্বার্থে খেলা মাঠে গড়ানো দরকার।'
ক্লাব ক্রিকেট নিয়ে পরে ফারুক আহমেদ আরো বলেন, 'ক্লাব ক্রিকেট টাকা-পয়সা খরচ করে আজ বাংলাদেশের ক্রিকেটকে এ পর্যায়ে নিয়ে এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই। তবে ক্লাব ক্রিকেট শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলে কিংবা সকল ক্লাব অংশ না নিলে ক্রিকেটারদের জন্য বিকল্প ভাবনাও আছে বিসিবির।'














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২