বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ এএম আপডেট: ০৪.১২.২০২৫ ১:১৪ এএম |

পুলিশে যোগ দিলেন  ভারতের বিশ্বকাপ
জয়ী ক্রিকেটারক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় ভারত নারী দলের ক্রিকেটার রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।
বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তার মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবিও তোলেন রিচা।
রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। টুইটে তারা লিখেছে, 'ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ির সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগতম।'
ভারতের নারী দল মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে যোগ দিলেন রিচা।
আপাতত ভারত নারী দলের কোনো খেলা নেই। সামনে নারীদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি রুপি দিয়ে তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু।
 তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক-ব্যাটারকে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২