বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:৫১ পিএম |

কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতিকুমিল্লায় মিনহাজুল ইসলাম রাফি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, বুধবার ভোর ফজরের নামাজের পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষবার তাকে কুমিল্লা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে অবস্থিত আল হেরা তাহসীনুল কোরআন মাদ্রাসা এলাকায় দেখা যায়। উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 

নিখোঁজ রাফির গ্রামের বাড়ি কুমিল্লার বাক্ষ্মণপাড়া থানার নাগাইশ গ্রামে। তার পিতা কুদ্দুসুর রহমান জানান, সকালে রাফি মাদ্রাসা থেকে বের হলেও আর ফিরে আসেনি। পরিবার ও আত্মীয়স্বজন আশপাশের এলাকা খুঁজে কোনো সন্ধান না পেয়ে উদ্বেগে দিন পার করছেন।

পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী রাফির বয়স ১৬ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। গায়ের রঙ স্যামলা এবং চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল পাঞ্জাবি এবং হাতে ছিল একটি ব্যাগ।

রাফির পিতা জানান, আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ যদি আমার ছেলের বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, দয়া করে ০১৮২০৬৪২৯৭৭ নাম্বারে আমাকে  জানান। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২