বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ এএম আপডেট: ০৩.১২.২০২৫ ১:৩২ এএম |


কুমিল্লার ১৮ থানার লটারির  মাধ্যমে নতুন ওসির পদায়ন 
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ১৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করে নতুন ওসি পদায়ন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এবারই প্রথম আগের ওসিদের বদলি করে লটারির মাধ্যমে নতুন ওসিদের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।
সারাদেশে লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। 
১৮ জন অফিসার ইনচার্জরা হলেন, কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিণ থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, 
ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন, লালমাই থানায় মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান, দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান, বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফর রহমান, দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসেন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম, লাকসাম থানায় মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ থানায় শাহীনুর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মোঃ হাসান জামিল খাঁন, বাঙ্গরা থানায় মোঃ আব্দুল কাদের । 
কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান দৈনিক আমার দেশ কে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে কুমিল্লায় ১৮ জন ওসিকে পদায়ন করা হয়েছে । আগামী ৬ তারিখের মধ্যেই সকল থানায় ওসিরা যোগদান করবেন ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শেষ মুহূর্তের নাটকীয়তায় সান সিরো জয় করল লিভারপুল
দারুণ জয়ে জ্বলল বার্সার আশার বাতিঘর
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২