বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের কাছে ১৩ রানে হারল
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ এএম আপডেট: ০৪.১২.২০২৫ ১:১৩ এএম |

পাকিস্তানের কাছে  ১৩ রানে হারল
বাংলাদেশপাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য নজর কেড়েছেন। একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে একশর আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা। কিন্তু সেই রানও তাড়া করতে পারল না ব্যাটাররা। ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ।
কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৮৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে আউট হয়েছেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিং রুমের পথে হাঁটেন ফারজানা ইয়াসমিন মেধা। তাতে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। তবে ৩৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। পরবর্তীতে সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা।
পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু তিনটি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন দুইটি করে উইকেট।
লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। অথচ এত কম রানও তাড়া করতে পারেনি। জয়ের লক্ষ্যে উইকেটে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফলে হেরেই যেতে হলো তাদেরকে।
কক্সবাজার একাডেমি মাঠে বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। আগে ব্যাটিং করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ও ওপেনার ইমা নাসির। ৪১ বলের ইনিংসে ১টি চার মারেন তিনি। এছাড়া একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় তারা। তবে নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেন। ২০ রান করেন নির্জনা ও সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২