বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:০৪ এএম আপডেট: ২৬.১১.২০২৫ ১:৪১ এএম |

  বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার


কুমিল্লার বুড়িচং উপজেলার  ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট পাঁচ পিলার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের জামতলা- কালিকৃষ্ণনগর পাঁচ পিলার থেকে লাশটি উদ্ধার করে বিজিবি। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত  ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান, আজ দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,এই অজ্ঞতা ব্যক্তির বয়স আনুমানিক ৫০ হবে।দুই তিনদিন ধরে এই ব্যক্তিকে ঘটনাস্থল এলাকায় ঘুরতে দেখেছেন।কিভাবে মারা গেছে কেউ বলতে পারেনি। লাশের গায়ে কোনো ক্ষত চিহ্ন দেখা যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে একজন ভবঘুর।
শংকুচাই ক্যাম্পের বিওপি'র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক জানান,পাঁচ পিলার একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম জানান,আমরা বিজিবির কাছ থেকে একটা অজ্ঞাত লাশ পেয়েছি।লাশটিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে মাঠে পিবিআই, পুলিশ ও বিজিবি কাজ করছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২