বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত
কবি সাইয়িদ মাহমুদ পারভেজের প্রাণবন্ত একক কবিতা সন্ধ্যা
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৪ এএম |




কবি সাইয়িদ মাহমুদ পারভেজের  প্রাণবন্ত একক কবিতা সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক: বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে ছড়াকার, গল্পকার ও সাংবাদিক 'কবি সাইয়িদ মাহমুদ পারভেজের একক কবিতা সন্ধ্যা' শীর্ষক প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত' এ প্রতিপাদ্যকে ধারণ করে এ অনুষ্ঠান গতকাল কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 
বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ড. নিজামুল করিমের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কামরুন্নাহার জেসমিনের মনমাতানো উপস্থাপনায় এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
'ও আমার সকল রসের ধারা... ' শীর্ষক সূচনা গান পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুবাইয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা, কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী ও দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা। 
অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাত্রী,র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ, দুর্গাপুর (উঃ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
স্বাগত বক্তব্য রাখেন বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।
ছড়াকার সাইয়িদ মাহমুদ পারভেজের ছড়া পাঠ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নীলিমা। তিনি কবি সাইয়িদ মাহমুদ পারভেজের সংক্ষিপ্ত জীবনীও পাঠ করেন। 
কবি সাইয়িদ মাহমুদ পারভেজের কবিতা আবৃত্তি করেন শিশু আবৃত্তিকার অভয়া শ্রী, বিশিষ্ট বাচিকশিল্পী বদরুল হুদা জেনু ও রুবেল কুদ্দুস। 
কবির কন্ঠে কবিতা পাঠ পর্বে অনেকগুলো স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাইয়িদ মাহমুদ পারভেজ।
কবি সাইয়িদ মাহমুদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান বিনয় সাহিত্য সংসদের আপ্যায়ন সম্পাদক চঞ্চল চক্রবর্তী। তাঁকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। 
'আমি কেন কবি হলাম' শীর্ষক অনুভূতি প্রকাশ করেন কবি সাইয়িদ মাহমুদ পারভেজ। 
বিনয় সাহিত্য সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিজিৎ সিনহা মিঠুর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অভিজিৎ রায় চৌধুরী ও চুৃমকি সিংহ রায়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২