বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১১.২০২৫ ১:০২ এএম |



 বুড়িচংয়ে হৃদরোগে  আক্রান্ত হয়ে পুলিশ  সদস্যের মৃত্যু বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। 
নিহত ওই পুলিশ সদস্যের নাম মোঃ আশরাফ (৪৩), তিনি বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আশরাফ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। 
বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান। 
তিনি জানান, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটি অবস্থায় ছিলেন, সকালে অসুস্থতা বোধ করলে, চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। পথিমধ্যে তার অবস্থার আরো অবনতি হয়। গাড়ি চালক দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭ টায় তাকে মৃত ঘোষণা করেন। 
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেয়া হবে, সেখানে শ্রদ্ধা জানানোর শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২