বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
বুড়িচংয়ের বাকশীমূলে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যাপক গণসংযোগ ও আলোচনা সভা
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম |


রাষ্ট্রকাঠামো মেরামত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণে ভোটারদের ঘরে ঘরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে প্রচারণায় অংশ নেয় উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ৯নং  ওয়ার্ড (বেলবাড়ী ও পাহাড়পুর বিএনপির নেতাকর্মীরা। এসময় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম ভাইকে ধানের শীর্ষ প্রতীকে সমর্থন ও দোয়া কামনা করেন দলের নেতাকর্মীরা।
কুমিল্লা-৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম এর সমর্থনে ৯ নং ওয়ার্ড বিএনপির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ শেষে সন্ধ্যায় বেলবাড়ি চৌমুহনীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাসার।
প্রধান অতিথি ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, মোঃ ইমতিয়াজ আহমেদ রাসেল,সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান,বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজীর আহাম্মদ,সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ সাংগঠনিক মোঃ লোকমান হোসেন, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, মোঃ জামশেদুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষে মোঃ কামাল হোসেন,দিলিপ বাবু, মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২