বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত প্রতারক গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:১২ এএম আপডেট: ০৩.১০.২০২৫ ১:২১ এএম |


 কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত  প্রতারক গ্রেপ্তারকুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত প্রতারক নুর আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল সাউথ ইন থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত নুর আলম নোয়াখালীর চাটখিল থানার পুরুষত্তোমপুর গ্রামের মৃত শাহ আলম ও ন‚রজাহান বেগমের পুত্র। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৬০১৫৩০৪২২০।
অভিযানে তার কাছ থেকে ল্যাপটপ, নগদ ২ লাখ ২২ হাজার টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, নুর আলম দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করছিল। উদ্ধারকৃত পাসপোর্টগুলো এ প্রতারণার প্রমাণ বহন করছে।
তার বিরুদ্ধে প‚র্বে অস্ত্র আইনে লক্ষীপুর সদর ও চাটখিল থানায় দুটি মামলা রয়েছে।
আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২