বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ভারত-সমর্থিত’ ১৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের সেনাবাহিনীর
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ পিএম |

‘ভারত-সমর্থিত’ ১৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের সেনাবাহিনীরপাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ১৯ জন 'ভারত-সমর্থিত' সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ ও ১০ সেপ্টেম্বর তিনটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে 'ভারতীয় প্রক্সি ফিতনা আল খাওয়ারিজের' অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মোহমান্দের গুলুনো এলাকায় গোলাগুলির সময় ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় আরও চার জনকে নির্মূল করা হয়েছে। বান্নু জেলায় এক সংঘর্ষে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই এলাকাগুলোতে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী পাকিস্তান থেকে ভারতের স্পন্সর করা সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদন অনুসারে, গত আগস্ট মাসে দেশটিতে সশস্ত্র হামলা তীব্রভাবে বেড়েছে। জুলাইয়ের তুলনায় হামলার ঘটনাগুলো ৭৪% বৃদ্ধি পেয়েছে। গত মাসে সন্ত্রাসী হামলায় ১৯৪ জন নিহত হয়েছে।

দেশটির পুলিশের এক প্রতিবেদন অনুসারে, খাইবার পাখতুনখোয়ায় ২০২৫ সালের প্রথম আট মাসে ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ ও নিরাপত্তাকর্মী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২