বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম আসনের সীমানা পুন:বহালের দাবী বিএনপির
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:২২ এএম |





 চৌদ্দগ্রাম আসনের  সীমানা পুন:বহালের দাবী বিএনপিরচৌদ্দগ্রাম প্রতিনিধি : সারাদেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুণ: নির্ধারিত চুড়ান্ত খসড়া তালিকায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসন পরিবর্তিত হয়ে চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভার সহ উপজেলা তের ইউনিয়নের প্রায় চার লাখ ভোটারের বিশাল উপজেলা চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। বুধবার রাতে তাৎক্ষনিক চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলা একটি স্বনামধন্য উপজেলা। এ উপজেলায় ভোটার প্রায় ৪ লাখ। প্রস্তাবিত খসড়া সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন পূর্বের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলা নিয়েই বহাল রাখতে হবে। চৌদ্দগ্রাম আসন পূর্বের ন্যায় বহাল না হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃত্বে চৌদ্দগ্রামের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলণে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আকতার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর বিএনপি’র সদস্য অধ্যাপক এয়াকুব পাটোয়ারী, আবদুর রশিদ, কাজী জসিম, দুলাল পাটোয়ারী, হাছান শাহরিয়ার খাঁ, ইলিয়াছ পাটোয়ারী, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, বাবুল মুন্সী, আইয়ুব আলী পাটোয়ারী, ইয়াছিন পাটোয়ারী, মতিন পাটোয়ারী, কামাল উদ্দিন মজু:, আলমগীর হোসেন, পৌর মৎস্যজীবি দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ। 
বুধবার আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে বিরুদ্ধে সংক্ষুদ্ধরা আবেদন করতে পারবেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২