বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
গাজী জাহাঙ্গীর আলম জাবীর
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:০৬ এএম |


   কুমিল্লায় ক্ষুদ্র ও  মাঝারি শিল্পে সুষ্ঠু  বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার  কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়৷ জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান। সঞ্চালনা করেন কুমিল্লা বিসিক উপমহাব্যবস্থাপক মুনতাসীর মামুন। 
প্রবন্ধে প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষিভিত্তিক ও স্থানীয় সম্পদনির্ভর এসব শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উৎপাদন প্রক্রিয়ার ফলে সৃষ্ট কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপিত না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। শিল্প বর্জ্যের অনিয়ন্ত্রিত নির্গমনের ফলে বায়ু, পানি ও মাটির দূষণ বৃদ্ধি পায়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত হয় এবং মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়।
এসময়ে অনেকে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২