সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
কুমিল্লায় বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক ও বাজি জব্দ
মাসুদ পারভেজ।।
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ২০.০৭.২০২৫ ২:১১ এএম |




 কুমিল্লায় বিজিবির অভিযানে ২১ লাখ  টাকার মাদক ও  বাজি জব্দ কুমিল্লা সীমান্ত থেকে ২১ লাখ টাকার মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও আতশবাজি জব্দ করেছে বিজিবি। শনিবার ভারত সীমান্তের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র বিশেষ টহলদলের পৃথক অভিযানে অবৈধপথে পাচার হওয়া ওই মাদকদ্রব্য ও বাজি জব্দ করা হয়। শনিবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, ভারত সীমান্তের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় গাঁজা, ফেন্সিডিল, মদ, ইস্কফ সিরাপ, বিয়ার, স্কিন সাইন ক্রীম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২