শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ইসির হালনাগাদ তালিকায় যুক্ত হবে ৬০ লাখ নতুন ভোটার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১:৫৭ এএম |





 ইসির হালনাগাদ তালিকায় যুক্ত হবে ৬০ লাখ নতুন ভোটারনিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ। নির্বাচন কমিশনের (ইসি) ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫ এর মাধ্যমে এবার তালিকায় যুক্ত হবে ৬০ লাখের মতো নতুন ভোটার। আর তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ১৬ লাখেরও বেশি বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
সোমবার (২৩ জুন) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ শেষে তা নির্ভুল করতে ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি অনুযায়ী পুনরায় সংশোধন কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন। চলতি হালনাগাদ ভোটার তালিকায় যে কোনো ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের বাড়তি সতর্কতা জারি করে পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা ইসির সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এদিকে গত বছরের ডিসেম্বরে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ৩ লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর পর গত ছয় মাসে ইসিতে নতুন করে আবেদন জমা পড়ে ৫ লাখ ৭২ হাজার।
এ বিষয়ের সব শেষ অবস্থা জানতে চাইলে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, এ কাজ গতিশীল করতে ইসির তিন মাসের ক্র্যাশ প্রোগ্রাম চালিয়েছে। এর ফলে ১৬ মার্চ পর্যন্ত তারা ২ লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি করেন। গত রবিবার (২২ জুন) পর্যন্ত হিসেব অনুযায়ী ইসিতে ১ লাখ ৯০ হাজার আবেদন অবশিষ্ট আছে। এর আগে সংশোধনের জন্য জমা পড়া মোট সাড়ে ৯ লাখ আবেদনের মধ্যে ক্র্যাশ প্রোগ্রামে ৭ লাখ ৬০ হাজার আবেদন ইসি নিষ্পত্তি করতে পেরেছে। এনআইডি মহাপরিচালকের আশা, আগামী এক মাসের মধ্যেই এসব আবেদন পুরোপুরি নিষ্পত্তি করা সম্ভব হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২