রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
৮২৭ পরিবারে ঈদের আনন্দ দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) বিতরণ
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৯:৪৪ পিএম |

৮২৭ পরিবারে ঈদের আনন্দ দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন  
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮৮৭ অসহায় পরিবারে ঈদের আনন্দ দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন ইউকে। কোরবানি দিতে পারা আর না
পারা মানুষদের মাঝে বিভেদ কমিয়ে আনার লক্ষ্যে রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দশটি গরু জবাই করা হয়। পরে প্যাকেটভর্তি
গোশত অসহায় মানুষের মাঝে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
জানা গেছে, আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের সহযোগীতায়
ঈদুল আযহা উপলক্ষে রোববার দশটি গরু জবাই দিয়ে কোরবানির আমেজে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষদের মাঝে
গোস্ত বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ পরিচালক তারেক মাহমুদ
সজিব, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন,
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ
বেলাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুন মজুমদার প্রমুখ।
স্ট্রেচারে ভর দিয়ে আসা পৌর এলাকার নিঃসন্তান বৃদ্ধা নারী আসমতের নেছা বলেন, গোশত পেয়ে খুব খুশি হয়েছি। ঈদের দিন
গোশত পেয়েছি কিন্তু একসাথে প্যাকেটভর্তি এক কেজি গোশত কেউ দেয়নি।
আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ সজিব বলেন, ‘ঈদের দিন থেকে সারাদেশে অসহায় মানুষদের
মাঝে আমাদের কোরবানির গোশত বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে চৌদ্দগ্রামে দশটি গরু কোরবানি করা
হয়েছে’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘কোরবানি দিতে পারা আর না পারা মানুষদের বিভেদ কমিয়ে আনার
লক্ষ্যে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৮৮৭ পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়েছে। এ জন্য আল-খায়ের ফাউন্ডেশনকে
চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই’। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
বিশ্ব র‌্যাংকিংয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় : নেপথ্যে যেসব কারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২