শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় কুটির শিল্প মেলায় আইন বহির্ভূতভাবে লটারি বিক্রি পরিমল নামে একজনকে কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:২২ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ১০:২৯ পিএম |

কুমিল্লায় কুটির শিল্প মেলায় আইন বহির্ভূতভাবে লটারি বিক্রি পরিমল নামে একজনকে কারাদন্ড
 কুমিল্লায় মেলার আড়ালে আইন বহির্ভূতভাবে লটারি বিক্রির অপরাধে পরিমল (৫০) নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ জুন) জেলার পদুয়ার বাজার বিশ^রোড এলাকা থেকে এক হাজার পাঁচশ টিকেটসহ তাকে আটক করা হয়। জানা যায়, কুমিল্লার বাণিজ্য মেলা একটি জুয়ার মেলায় পরিণত হয়েছে। নাম মাত্র কুটির শিল্প মেলা হলেও বাস্তবে সেখানে চলছে প্রকাশ্য লটারি খেলা যা স্পষ্টতই জুয়ার শামিল। কুমিল্লা শহরের জাঙ্গালিয়ায় অবস্থিত এই কুটির শিল্প মেলায় প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ৩০ থেকে ৪০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়, অথচ পুরস্কার হিসেবে দেওয়া হয় সর্বোচ্চ ১২ থেকে ১৫ লক্ষ টাকা। এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট জায়েদ হোসাইন জানান, আইনশৃংখলা রক্ষার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। আইন বহির্ভূত কর্মকান্ড জেলার কোথাও পরিলক্ষিত হলে তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২