রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
প্রচণ্ড বৃষ্টিতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহত
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:০৬ এএম |

প্রচণ্ড বৃষ্টিতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহতদিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।


দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী নিহত হন। তবে এখন পর্যন্ত তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।


বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২