বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
তানভীর দিপু।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:৩৯ পিএম |

কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লায় বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা এবং সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমিল্লার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  কুমিল্লা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচীর ২১ টি সেশনে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকা সাঁতারু অংশগ্রহণ করবে।
কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২