বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেফতার
জহির শান্ত
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৩২ পিএম |

শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেফতারঅনলাইনে শেখ হাসিনার সাথে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম জেলার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
এর আগে একই অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে শেখ হাসিনার সাথে অনলাইন বৈঠকে যুক্ত থেকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লায় দুইজনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেল।
অ্যাডভোকেট রেজাউল করিমের বিষয়ে পুলিশ সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতার রেজাউল করিম গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকার বিরোধী কার্যকলাপ ও সম্প্রতি শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এই বৈঠকে কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করছে পুলিশ। সে অভিযোগের প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এডভোকেট রেজাউল করিমের বিরুদ্ধে মামলা রয়েছে। কিছুদিন পূর্বে তাকে একবার গ্রেফতার করেছিল পুলিশ। জামিনে এসে আবারো নাশকতার পরিকল্পনা করা তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। দুইবারই তিনি কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২