বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
চট্টগ্রাম থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান চাঁদপুরে উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৩ এএম |


চট্টগ্রাম থেকে চুরি যাওয়া একটি কাভার্ডভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকা থেকেকাভার্ডভ্যানটি উদ্ধার করে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এ কাভার্ডভ্যানটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কায়ছার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কায়ছার চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের জামতল বাজার এলাকার আবু তাহেরের ছেলে।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গত ৬ মে দিবাগত রাতে নগরীর সিনেমা প্যালেসের সামনে থেকে পার্কিং করা কাভার্ডভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মামলা হয়। ট্রাকটি চুরির পর কায়ছার নামের ওই যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। দেড় লাখ টাকা দিলে গাড়ি ফেরত দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়।
তিনি বলেন, গাড়িটি চট্টগ্রাম থেকে চালিয়ে নিয়ে যাওয়া চালকসহ দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২