বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৪৭ এএম আপডেট: ০৬.০৫.২০২৫ ২:২৫ এএম |

 চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক



রণবীর ঘোষ কিংকর। 
কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবাবপুর দক্ষিণ বাজারের একটি টিনসেট ঘর থেকে তাদের আটক করা হয়। 
এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, দশটি মোবাইল ফোন এবং গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- নবাবপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. রাজিব (১৮), জামাল এর ছেলে মো. কাদের (২০), আনোয়ার মিয়ার ছেলে মো. কবির (২৪), সোহেল এর ছেলে মো. গিয়াস (২৪) এবং আব্দুল সামাদ  এর ছেলে মো. নিরব সাগর (২১)।
স্থানীয়রা জানায়- দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক বেচাকেনা ও নিয়মিত সেবনের আসর চলছিল। মাদক ব্যবসায়ীদের ভয়ে সবাই তটস্থ থাকত। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান- গতকাল মাঝ রাতে যৌথ অভিযানে প্রায় ৬শ ইয়াবাসহ পাঁচ যুবক আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২