শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন কুমিল্লার কাগজ সাংবাদিক এমদাদ
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ০৩.০৫.২০২৫ ১:৫৮ এএম |




 শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন  কুমিল্লার কাগজ সাংবাদিক এমদাদচৌদ্দগ্রাম প্রতিনিধি: শ্রম বিষয়ক লেখালেখি ও স্থিরচিত্র প্রকাশের জন্য শ্রম মিডিয়া পুরস্কার পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি, তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ। পহেলা মে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেষ্ট, সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়াল জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত এপ্রিল মাসে ‘সন্তানের মুখ দেখেই শেষ শ্রমজীবি মায়ের কষ্ট’ শিরোনামে একটি স্থিরচিত্র প্রকাশিত হওয়ার পর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়। 
শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ এর আগে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ ও ২০২০, প্রোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার-২০১৯ লাভ করেন।
সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ২০০৫ সাল থেকে সৎ ও সাহসিকতায় সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুর রহমান ও মাতার নাম মরহুমা জাকিয়া খাতুন। বর্তমানে তিনি আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে নিয়মিত গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। 
এদিকে শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার অর্জন করায় সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২