সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
দেশব্যাপী ধর্ষণ,খুন ও ধর্ষকের বিচারের দাবিতে লালমাইয়ে বিক্ষোভ মিছিল
প্রদীপ মজুমদার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:২৬ এএম |


দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখা। বুধবার ১২ মার্চ বেলা ১১ টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা: কাওছার আহমেদ জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার আহবায়ক মোঃ আবদুল্লাহ আল নোমান, সদস্য সচিব সাদ্দাম বিন হোসেন সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, সারাদেশে নারী নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলার চরম অবনতি ও বিচারহীনতার কারণে অপরাধীরা ক্রমাগতভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে। অবিলম্বে এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২