সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
কৃষক নেতা আতাউর রহমান কালুর মুক্তির দাবীতে সমাবেশ
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম |


ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য, ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কৃষক নেতা কমরেড আতাউর রহমান কালু'র নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটি, কুমিল্লা পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 
এতে সভাপতিত্ব করেন কৃষক সমিতির কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, পরিচালনা করেন-কৃষক সমিতির সহসাধারণ সম্পাদক শেখ আবদুল মান্নান।
বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা কমিটি সহসভাপতি নূর আহমদ, সহসভাপতি বিকাশ দেব, বুড়িচং উপজেলার কমিটির সভাপতি  ডা: আবদুল ওহাব, চান্দিনা উপজেলা কমিটির সাধারন সম্পাদক খলিলুর রহমান, কৃষক নেতা সরদার হুমায়ূন কবির, যুবনেতা মেহেদী হাসান।  উপস্থিত ছিলেন কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, যুব ইউনিয়ন সাবেক সভাপতি বিপ্লব মজুমদার, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি সুশান্ত বিশ্বাস।
বক্তারা অবিলম্বে জনপ্রিয় কৃষক নেতা কমরেড আতাউর রহমান কালুর মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তির দাবী করা হয়। সারা দেশে সিন্ডিকেট ভেঙে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করার দাবী জানানো হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২