ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) মালেক মেম্বারের
বাড়ি প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০
ফেব্রুয়ারি) রহিম মাস্টারের পরিবারের উদ্যোগে এবং হাজী জসিম উদ্দিন-এর সংসদ
সদস্য হিসেবে বিজয় উপলক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার
ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ও
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আসাদ উল্লাহ। প্রধান
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি
সরকার জহিরুল হক মিঠুন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক ও সহ সভাপতি মহসিন কবির সরকার।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা
সভায় বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকার
উন্নয়ন, শান্তি ও গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত
করেন।
ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ
সিয়াম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যক্তিত্ব আইয়ুব সরকার।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক মেম্বার, আব্দুর
রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম,
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, শ্রমিক দলের
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি, মালদ্বীপ প্রবাসী জসিম উদ্দিনসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। দোয়া
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিনহাজ। দোয়া মাহফিলে দেশ ও জাতির
শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং নবনির্বাচিত সংসদ সদস্যের
সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।
